বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মুসলিম দেশগুলোর মধ্যে শক্তিশালী ঐক্যের আহ্বান ইরান ও পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ও পাকিস্তানের সেনাবাহিনী মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব শক্তিশালী করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে মুসলিম উম্মাহর শত্রুদের অশুভ ষড়যন্ত্র রুখে দেয়ারও আহ্বান জানিয়েছে দুই দেশের সেনাবাহিনী। শুক্রবার তেহরানে এক অনুষ্ঠানে এ কথা বলেন তারা।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ পাকপুরের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন ইরান সফররত পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে জেনারেল বিলাল আকবর। ওই সাক্ষাতে দু’দেশ এ আহ্বান জানায়।

সাক্ষাতে ইরান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা সহযোগিতা শক্তিশালী করা, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে জিরো টলারেন্স দেখানো এবং যৌথ সীমান্তে বিরাজমান নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার উপায় নিয়ে আলোচনা হয়।

একইসঙ্গে ইরান ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন জেনারেল পাকপুর ও জেনারেল বিলাল আকবর।

গত মঙ্গলবার পাকিস্তান থেকে ইরানে যাওয়া সশস্ত্র জঙ্গিদের হামলায় দু’দেশের সীমান্তবর্তী মিরজাভে শহরে তিন ইরানি সীমান্তরক্ষী নিহত ও অপর আটজন আহত হন।

ওই হামলার পর গত বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আসিফ আলী খান দুররানিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

সূত্র: টিডিএন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ