বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মালয়েশিয়ায় ৮০০ বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়ায় অবৈধদের বৈধ হওয়ার চূড়ান্ত সময়সীমা শেষ হয়েছে গতকাল। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় শুক্রবার রাত থেকে দেশটিতে চলা পুলিশি অভিযানে ৩ হাজার অবৈধ অভিবাসী আটক হয়েছেন। সেই তালিকায় ৮শ’ বাংলাদেশি রয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে প্রকাশিত তথ্যমতে, শুক্রবার মধ্যরাত থেকে কুয়ালালামপুরের বুকিত বিনতাং, কোতারায়া, পেতালিং, পোলাউ পিনাং, ইপু পেরাকসহ মালয়েশিয়ার কয়েকটি প্রদেশে অবৈধদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। ওই অভিযানে অবৈধ প্রায় ৩ হাজার অভিবাসী গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে প্রায় এক চতুর্থাংশের বেশি বাংলাদেশি রয়েছেন।

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে- ২০১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৭ লাখ ৪৮ হাজার কর্মী বৈধতা পেতে নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে ১ লাখ ২০ হাজার ৩৩২ জনকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয়েছে। যাদের ৩০শে আগস্টের মধ্যে ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, শনিবার কার্ড নেয়ার শেষ দিনে শত শত অভিবাসী ভিড় করেছেন। তারা ভেবেছেন হয়তো বৈধকরণের মেয়াদ আরো বাড়ানো হবে। কিন্তু আমি আগেই বলেছি, তারিখ অতিক্রম করলে নতুন করে বৈধতার সুযোগ নেই। প্রায় আড়াই বছর ধরে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার প্রক্রিয়া শেষ হয়েছে শনিবার।

আরও পড়ুন : মোবাইল পাশে নিয়ে ঘুমালে যে ক্ষতি হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ