বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যার পানিতে ঢুবে আছে গ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরবিচ্ছিন্ন কয়েকদিনের বৃষ্টিপাতে নদ-নদীর পানি বৃদ্ধির কারণে কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় বন্যা কবলিত বলে ঘোষণা করেছে।

মুখপাত্র বলেন,‘ব্যাপক বৃষ্টিপাতের ফলে গত কয়েক দিনে ঝিলম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কর্তৃপক্ষ মধ্য ও দক্ষিণাঞ্চলকে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।’

বৃষ্টিপাত ও বন্যার কারণে স্থানীয় সরকার কর্তৃপক্ষ বন্যাকবলিত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে।

কর্তৃপক্ষ দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় গ্রহণ তথা বাধের ওপর আশ্রয়সহ নিরাপদ এলাকায় সরে যেতে বলেছে।

তাওউ ও ছিনাব নদী বন্যায় প্লাবিত হয়েছে। নিন্ম এলাকার বাসিন্দাদের আসন্ন দুর্যোগ থেকে সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিস বলেছে, আগামী ১২ ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। সূত্র:সিনহুয়া

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা যুবকের মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ