শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ফিলিপাইনে ১০ হাজার ‘অলস’ গ্রেফতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিপাইনের পুলিশ গত দুই সপ্তাহে রাস্তায় ঘুরে বেড়ানো ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্য়াতে জনগণের জন্য সম্ভাব্য অরাজকতা সৃষ্টির আশঙ্কায় ‘অকর্মণ্যদের’ গ্রেফতারে নির্দেশ দেওয়ার পর এই অভিযান চালানো হয়। কারফিউ চলার সময়ে তাদেরকে রাস্তায় অবস্থানে গ্রেফতার করা হয়। খবর আল-জাজিরা-এর।

ম্যানিলার সবচেয়ে বড় জেলার পুলিশ প্রধান জেনারেল জোসেলিটো দাবি করেছেন তারা কোনও অলসকে গ্রেফতার করছেন না। তিনি বলেন, আমরা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। আমরা চেষ্টা করছি রাস্তায় অর্ধ নগ্ন হয়ে ঘুরে বেড়ানো, প্রকাশ্যে প্রস্রাব ও মদ্যপান বন্ধ করতে। এসবের বিরুদ্ধেই অভিযান চলছে।

বস্তি এলাকাগুলোতে অনেক মানুষই খোলা আকাশের নিচে বাস করেন। দেশটির গরম আবহাওয়ার কারণে অনেক পুরুষ প্রকাশ্যে কাঁধে শার্ট ঝুলিয়ে চলাফেরা করেন। এখন এমন আচরণকে অপরাধ হিসেবে গন্য করা হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলো এই অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এসব সংগঠন এই অভিযানকে ‘গরিববিরোধী’ আখ্যায়িত করেছে।

আরও পড়ুন : বাঁচতে চাইলে কারাগারে যাও: মাদক বিক্রেতাদের ফিলিপাইনের প্রেসিডেন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ