বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ছাইয়ে বন্ধ বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে উত্থিত ছাইয়ের কারণে বিমান চলাচল বন্ধ ঘোষনা করেছে বালির আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরটিতে সাত মাসের মধ্যে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। এক্সপ্রেস ইউকের এক সংবাদে জানানো হয়, আগ্নেয়গিরি থেকে অতিরিক্ত ছাই উঠে আসার কারণে শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ বালির আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে।

সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই কিলোমিটার ওপরে ওঠা ছাইয়ের নিচে জ্বলছে লালচে শিখা। উৎপাত ভয়ঙ্কর আকার ধারণ করেছে আগ্নেয়গিরির জ্বালামুখে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন মুখপাত্র সুতোপো পুরো নাগরোহো একটি টুইটবার্তা লিখে এমন তথ্য জানিয়েছেন।

টুইটে তিনি আরো জানিয়েছেন, দেশের আরো দুটি বিমানবন্দর বন্ধ ঘোষনা করা হয়েছে। বানিউওয়াঙ্গি ও জেম্বার বিমানবন্দরের সঙ্গে বালির বিমানবন্দরের যাতায়াত বেশি হওয়ায় এ দুটি বিমানবন্দরও বন্ধ করে দেয়া হয়েছে।

বিমানবন্দর বন্ধ ঘোষনায় ২০৭ টি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ৪৪৬টি ফ্লাইট বসে আছে আকাশে ওড়ার অপেক্ষায় । বিমানবন্দরগুলোতে অলস সময় কাটাচ্ছেন প্রায় ৭৪ হাজার ৯২৮ জন যাত্রীর অনেকেই।

উল্লেখ্য, মাউন্ট আগুং আগ্নেয়গিরিটি গত বছরের শেষের দিকে ফুঁসে উঠছিল। বিপদসংকুল বিমানবন্দরটি তখনই বন্ধ ঘোষনা করা হয়েছিল।  গত ডিসেম্বরে কয়েক দিনের জন্য বালি বিমানবন্দর বন্ধ বন্ধ ছিল।

ইসরায়েল কি সৌদির পারমাণবিক শক্তিঅর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে?

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ