বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

সু চিকে ক্ষমতাচ্যুত করার হুমকি মিয়ানমার সেনাপ্রধানের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্ষমতাসীন অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইং। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এদিকে দেশটির সংবাদ মাধ্যম দ্য ইরাবতি জানায়, সেনাপ্রধানের অভ্যুত্থানের হুমকির ওই খবর অস্বীকার করেছেন মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের মহাপরিচালক জেনারেল ইউ জ্য হতে।

ব্যাংকক পোস্ট জানায়, সম্প্রতি এক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিপরীতমুখী অবস্থান নেয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান। সিদ্ধান্ত পছন্দ না হলে ক্ষমতাসীন সু চির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়ারও হুমকি দেন তিনি।

তবে সেনাপ্রধানের অভ্যুত্থানের হুমকির ওই খবর অস্বীকার করেছেন মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের মহাপরিচালক জেনারেল ইউ জ্য হতে। তিনি বলেন, মিন অং হ্লেইং এ ধরনের কোনো হুমকি দেননি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে সু চির পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর উপ-প্রধানের সঙ্গে বৈঠক করেন মিন অং হ্লেইং। ওই সময় তিনি সু চিকে ক্ষমতা দখলের হুমকি দেন বলে জানায় ব্যাংকক পোস্ট।

আরও পড়ুন : আবারো সামরিক অভ্যুত্থান থেকে রক্ষা পেলো মিয়ানমার!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ