মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

স্থলমাইন বিস্ফোরণে ভারতে ৬ পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মাওবাদীদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (২৬ জুন) ভারতের মাওবাদী অধ্যুষিত রাজ্য ঝাড়খণ্ডের ছত্তিশগড় সীমান্ত লাগোয়া গারোয়া জেলার চিনজো পাহাড়ি অঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যরা বিশেষ বাহিনী জাগুয়ারের সদস্য।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খন্ড পুলিশ গোপন সূত্রে খবর পায় মাওবাদীরা চিনজো পাহাড়ি অঞ্চলে জড়ো হয়েছে।

ঝাড়খন্ডের বিশেষ বাহিনী জাগুয়ারের একটি দল ওই এলাকায় ঢুকতে গেলে মাওবাদীদের পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে পুলিশ সদস্যদের বহনকারী বিশেষ যানটি বিধ্বস্ত হয়।

এতে চার পুলিশ সদস্য নিহত হন। আহত হন ১০ জন। মাওবাদীরা বিস্ফোরণ ঘটানোর পর গুলিবর্ষণ শুরু করে। এর জবাব দেয় পুলিশও। এ সময় বন্দুকযুদ্ধে আরও দুই পুলিশ সদস্য নিহত হন।

গতকাল রাতেই পুলিশের অতিরিক্ত বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মাওবাদীদের সঙ্গে লড়াই শুরু করেছে।

ঝাড়খন্ডের পাহাড়ি এলাকাটি দীর্ঘদিন ধরে মাওবাদীরা নিয়ন্ত্রণ করে আসছিল। এলাকাটি মুক্ত করতে কোবরা বাহিনী, সিআরপিএফ, জাগুয়ার বাহিনী এবং রাজ্য পুলিশ সম্প্রতি অভিযানে নেমেছে।

ঝাড়খন্ড রাজ্য পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বিপুল শুক্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেছে। মাওবাদীদের পাকড়াওয়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।’

গাজীপুর সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ