মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

গাঁজা সেবন করে বেশিরভাগ ইসরায়েলি সেনা, আসক্ত কমান্ডাররাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরায়েলি সেনা বাহিনীতে গাঁজা সেবন কোনো অপরাধ নয়। সাধারণ সেনা, কমান্ডার, মেডিকেল সার্জেন্ট, স্টাফ সবাই ভয়ঙ্কর এ নেশায় আসক্ত। অর্ধেকের বেশি সেনা নিয়মিত গাঁজা সেবন করে।

ইসরায়েল অ্যান্টি-ড্রাগস অথরিটির (আইএডিএ) পরিসংখ্যানের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ এ তথ্য জানিয়েছে। এ পরিসংখ্যানের তথ্য অনুযায়ী কমপক্ষে ৫৪ দশমিক ৩ শতাংশ ইসরায়েলি সেনা গাঁজা সেবন করে।

আগে এ নেশাদ্রব্যটি ইসরায়েলি সেনা বাহিনীতে নিষিদ্ধ থাকলেও এখন আইনত দৈনিক অন্তত ৫ বার কোনো সেনা এটি সেবন করতে পারবে। এর বেশি হলেও   কোর্ট-মার্শাল বা অভিযোগের মুখোমুখি হতে হবে না।

আইএডিএ-এর পরিসংখ্যান বলছে, ২০০৯ সালে মাত্র ১১ শতাংশ ইসরায়েলি সেনা অবৈধ মাদক সেবন করতো। ২০১৭ সালে এটি পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। গত নয় বছরে ইসরায়েলি সেনাদের অবৈধ মাদক সেবনের পরিমাণ ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

ইয়েদিওথ আহরোনথ বলছে, ইসরায়েলি সেনাবাহিনীতে গাঁজা সেবন আগে একটি অপরাধ হিসেবে বিবেচিত হতো। অভিযুক্ত সেনাসদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হতো এবং জেলে পাঠানো হতো। ২০১৭ সালের জানুয়ারি থেকে সেনাবাহিনী নমনীয় নীতি গ্রহণ করেছে। এর ফলে, ইসরায়েলি সেনারা অফ-ডিউটিতে থাকা অবস্থায় পাঁচবার পর্যন্ত গাঁজা সেবন করতে পারেন।

‘বোরকা নিষিদ্ধ, পরবর্তী পদক্ষেপ মসজিদ বন্ধ করা’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ