শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

২ দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৩ জুলাই ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ২ দিনের সফরে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।

জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এ বৈঠকে দুই দেশের নিরাপত্তা, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

এছাড়াও সফরে তিনি বারিধারায় একটি অভিজাত শপিং মলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করবেন।

রাজধানীর বেশ কয়েকটি আইভ্যাক সেন্টারে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভারতীয় ভিসা আবেদন জমা নেওয়া হয়ে থাকে। তবে উদ্বোধন হতে যাওয়া নতুন ভিসা আবেদন সেন্টারই হবে সবচেয়ে বড় সেন্টার।

এই ভিসা আবেদন কেন্দ্রে কোনো ধরনের অ্যাপয়েন্ট ছাড়াই ভিসা আবেদন জমা নেওয়া হবে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ