মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

হামলা করতে ব্যর্থ হল ইসরাইলি ক্ষেপণাস্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়া সীমান্ত থেকে আসা একটি ড্রোন লক্ষ্য করে ইসরাইল থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিরিয়ার ওই পাইলটবিহীন ড্রোনটি ফিরে যেতে বাধ্য হয়।

রোববার এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ড্রোন ভূপাতিত করার জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। কিন্তু ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত হেনেছে তা চিহ্নিত করা যায়নি।

সেনাবাহিনীর বিবৃতিতে এর চেয়ে বেশি কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তবে অধিকৃত ভূখণ্ডের সাফেদ শহরের বাসিন্দারা সাইরেনের শব্দ শুনেছে এবং আকাশে সাদা ধোঁয়ার রেখা দেখতে পেয়েছে।

তারা এই ধোঁয়ার রেখার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছে।

আরও পড়ুন : এক নজরে এরদোগানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ