মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

রোহিঙ্গা নিপীড়নের দায়ে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর গণহত্যার দায়ে অভিযুক্ত মিয়ানমারের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মং মং সোয়েকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি মিয়ানমারের শীর্ষ সাত সেনা কর্মকর্তাদের উপর ইউরোপীয় ইউনিয়নের  নিষেধাজ্ঞা দিয়ে প্রকাশিত তালিকায় এ সামরিক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত ছিল।

ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকরী করার কয়েক ঘন্টা পরেই সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্তের ঘোষণা আসলো।

গত বছরের ডিসেম্বর মাসেও মেজর জেনারেল মং মং সোয়ের উপর আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত বছরের শেষ দিকে তাকে রাখাইন অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছিল।

সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফের দপ্তর থেকে মং মং সোয়ে-কে সামরিক বাহিনী থেকে বহিষ্কার করার কারণ দেখিয়ে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে , তিনি রাখাইন অঞ্চলে ২০১৬ এবং ২০১৭ সালে মিয়ানমারের পুলিশের উপর রোহিঙ্গা সালভেশন আর্মির আক্রমণের পর ওই অঞ্চলের 'নিরাপত্তা পকিল্পনা' যথাযথভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। তাই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গাজীপুর সিটিতে খুলনার পুনরাবৃত্তি ঘটেছে: পীর সাহেব চরমোনাই

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ