শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

ঋণখেলাপের দায়ে সাইফুর রহমানের বাগানবাড়ি নিলামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ‘বাগানবাড়ি’ ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ আগামীকাল বুধবার নিলামে ওঠার কথা আছে।

বাড়িটি এম সাইফুর রহমানের আমলে সিলেট তথা বাংলাদেশের মধ্যে আলোচিত ছিল। এ অঞ্চলের মানুষের কাছে বাড়িটি এক নামে পরিচিত।

আইএফআইসি ব্যাংকের ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২.৭০ টাকা পরিশোধ না করার দায়ে বুধবার রিসোর্টটি নিলামে তোলার কথা।

একই সঙ্গে ব্যাংক থেকে টাকা নেয়ার জামানত হিসেবে দুসাই রিসোর্টের ১২৮৬.৫০ শতাংশ ভূমি অধিগ্রহণ করেছে কর্তৃপক্ষ।

সাইফুর রহমান মারা যাওয়ার পর তার ছেলে এম নাসের রহমান এই বাগানবাড়িতে ২০১২ সালে ১ হাজার ৩৮৬ শতক জমিতে ৮৫ কক্ষের আন্তর্জাতিকমানের ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ তৈরি করেন।

কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ না করায় দেশ-বিদেশের পর্যটকদের কাছে পরিচিত সেই ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’ নিলামে উঠছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

গাজীপুর সিটির ভোটযুদ্ধ চলছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ