মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ইয়েমেনে আরব জোটের বিমান হামলায় হুতি কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আরব জোটের বিমান হামলায় ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের হার্দফ্রন্টে বেশ কয়েকজন  হুতি যোদ্ধার সঙ্গে এক কমান্ডারও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত হওয়া ওই কমান্ডারের নাম আবদুর রাজ্জাক আবদুল্লাহ আলি আল নামি। তবে তিনি আবু আহমাদ নামে পরিচিত ছিলেন খুব বেশি।

হার্দফ্রন্টে হুতি যোদ্ধাদের নেতৃত্বে ছিলেন তিনি। সেখানে সরকারি বাহিনী ও হুতিদের বিরুদ্ধে লড়াই ক্রমাগত বেড়েই চলছে।

তবে আবু আহমাদ কবে নিহত হয়েছেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি হুতি বিদ্রোহীরা। সূত্র জানিয়েছে, তিনি প্রায় মাসখানেক আগে নিহত হয়েছেন। যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখতে হুতিরা এতদিন এ তথ্য গোপন রেখেছিলেন।

১০ দিন আগে আবু আহমাদের ভাই রাদওয়ানও নিহত হন। আল আরাবিয়া জানিয়েছে, বিভিন্ন ফ্রন্টে পরাজয়ের কথা গোপন রাখার কৌশল অবলম্বন করেছেন হুতিরা। সম্প্রতি সরাসরি যুদ্ধে কয়েকশ হুতি কমান্ডার নিহত হয়েছেন অল্প কয়েকদিনে।

গাজীপুর সিটির ভোটযুদ্ধ চলছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ