মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ইয়াবাসহ শ্যামলী পরিবহনের ড্রাইভার-হেলপার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের একটি বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে র‌্যাব-৩ এর সদস্যরা।

সোমবার (২৫ জুন) রাত সাড়ে সাতটায় র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল এমরানুল হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন, ড্রাইভার আব্দুল হালিম ও হেলপার রনি মিয়া।

এমরানুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটক হওয়া হালিমের বাড়ি মাগুরা জেলার শালিকা উপজেলায় আর রনির বাড়ি ঢাকার সাভার এলাকায়। তারা দুজনই চালক-হেলপারের আড়ালে ইয়াবা পাঁচারের কাজ করত।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাববাদে হালিম জানিয়েছে, তারা শ্যামলী পরিবহনের ঢাকা-কক্সবাজার রুটে গাড়ি চালায়। কক্সবাজার থেকে আসার সময় ইয়াবা নিয়ে আসে। সেই ইয়াবা ঢাকায় এনে তাদের অন্যান্য সহযোগীদের কাছে পৌঁছে দেয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরএম- 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ