শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিএনপির সঙ্গে প্রেম করার কোনো সুযোগ নেই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বিএনপির সঙ্গে প্রেম করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপির কোনো কথা সঠিক। তারা একদিকে বলে নির্বাচনে যাবে, আরেক দিকে বলে আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছে। তারা আসলে কোনটা চায়? তাদের কোনো বিষয়ই পরিষ্কার নয়।

শুক্রবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, রাজনীতিতে ভালবাসার কোনো স্থান নেই। রাজনীতি হচ্ছে হিসেবের অঙ্ক। হিসাবের অঙ্কে এখানে করুণা করা, ভালবাসা দেওয়া, প্রেম করার কোনো সুযোগ নেই।

বিএনপির নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবির বিষয়ে সাংবাকিদের প্রশ্নের জবাবে কাদের বলেন, নিরপেক্ষতা বলতে কী বুঝাতে চাইছে। কারা নিরপেক্ষ? নিরপেক্ষতার সংজ্ঞা বিএনপির কাছে আমি জানতে চাই।

তিনি বলেন, গতবার তারা নির্বাচনের ট্রেন মিস করেছে। গণভবনে প্রধানমন্ত্রী ডেকেছেন। বেগম জিয়ার প্রত্যাখ্যানের ভাষাটা এখনও কানে ভাসে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

রিজভীর নেতৃত্বে কল্যাণপুরে হঠাৎ বিক্ষোভ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ