শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

লড়াই করে টিকে আছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: খালেদা জিয়া একজন লড়াকু নারী, তিনি লড়াই করে টিকে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পৃথিবীতে লড়াই করে টিকে থাকতে হলে জনগণের কাছেই যেতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। সমির্জা ফখরুল বলেন, 'নির্বাচন হবে, আমরা ক্ষমতায় যাব-এমনটা ভাবার কোনো কারণ নেই। সবকিছুই আপনাকে আদায় করে নিতে হবে। আর সেটা করতে হলে আপনাকে জনগণের কাছেই যেতে হবে। এটার কোনো বিকল্প নেই।'

খালেদা জিয়াকে লড়াকু নারী উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'তিনি লড়াই করে টিকে আছেন এবং আজকে পৃথিবীতে একজন নামকরা লড়াকু নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এটা দেখার পর থেকে আমার মনে হয়েছে যে হতাশাই শেষ কথা নয়। মানুষ অবশ্যই লড়াই করবে। তাকে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে হবে।'

দলের নেতাকর্মীরা মাঝেমধ্যেই হতাশ হয়ে যান জানিয়ে ফখরুল বলেন, 'আমাদের দলের অনেকে এসে বলেন যে স্যার কী হবে? তারা হতাশ হয়ে যান। হতাশাই শেষ কথা হতে পারে না। লড়াই কর তাহলে দেখবে এক সময় একটা জায়গায় গিয়ে পৌঁছবেই।'

তিনি আরও বলেন, 'আমরা বাংলাদেশেই তো একসময় বাকশাল দেখেছি। সে সময় বাংলাদেশের মানুষই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমাদের আজ ঠিক সেভাবেই এগুতে হবে।'

রাজনীতির একজন কর্মী হিসেবে নেতাকর্মীদের উপদেশ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'আমি সবসময় একটি কথা বিশ্বাস করি তা হলো যখন কোনো সমস্যায় পড়বে তখন জনগণের কাছে যাও। তাদের কাছ থেকে সে সম্পর্কে জান এবং পরে তা প্রয়োগ করার চেষ্টা কর।'

দল-মত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়ান: আল্লামা বাবুনগরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ