শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

আবারো কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ তিন মাসের ব্যবধানে দেশের বাজারে ফের কমেছে সব ধরনের স্বর্ণের দাম। এবার ভরি প্রতি সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুন) থেকে নতুন দামে কার্যকর হবে। এর আগে গত মার্চে ভরি প্রতি স্বর্ণ সর্বোচ্চ এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানো হয়।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায়, দেশের বাজারে তা সমন্বয় করতেই এমন সিদ্ধান্ত।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৪৯ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ও ১৮ ক্যারেটের দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। এর মধ্যে ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪২ হাজার ৪৫৬ টাকা। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ২৭ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০ টাকা।

প্রসঙ্গত, গত মার্চ থেকে বুধবার (২০ জুন) পর্যন্ত সারাদেশের স্বর্ণের দোকানগুলোতে ২২ ক্যারেটের মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৫০ হাজার ৯৭১ টাকা। ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ৬২৩ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৬ হাজার ৪১৮ টাকা।

স্বর্ণ আমদানি নীতিমালার ঘোষণা বাজেটে 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ