শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

‘ঈদ মোবারক’ লেখা হাতে নিয়েই চলে গেল দুই শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:  যশোরের শার্শা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। আজ (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ভাই-বোন হলো- শিকারপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে রেজোয়ান (৭) ও মেয়ে মারিয়া (৬)। গতকালই তারা হাতে মেহেদি লাগিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছিল। ঈদের আগের দিন দুই ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউপি সদস্য আব্দুল জানান, সকালে দুই ভাই-বোন কাউকে না বলে পুকুরে গোসল করতে নামে। তারপর থেকে তাদের সন্ধান না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

পরে এলাকাবাসী বাড়ির পাশে পুকুরে দেহ দুটি ভাসতে দেখে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) শেখ লুৎফর রহমান বলেন, ‘এটি একটি হৃদয় বিদারক ঘটনা। ছেলে-মেয়ে দুটি ঈদের আনন্দ করতে হাতে মেহেদি দিয়েছিল। এখন এই শোক কীভাবে তার বাবা-মা সইবে? কোনোভাবেই তাদেরকে সান্ত্বনা দেয়া যাচ্ছে না।’