শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর বাড্ডায় মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার পর সন্ত্রাসীদের গুলিতে ফরহাদ অালী (৫৫) নামে অাওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত ফরহাদ অালী বাড্ডা ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অাজ শুক্রবার দুপুরে বাড্ডার অালীর মোড়ে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের দুইটি গুলি তার শরীরে লাগে। ঘটনাস্থলে তিনি নিহত হন।

পুলিশ জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নবগঠিত ৩৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ফারুক আহমেদ ও নিহত ফরহাদ আলী প্রার্থী ছিলেন। গত ২১ এপ্রিল বেরাইদ ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ছোট ভাই কামরুজ্জামান দুখু নিহত হন। ওই ঘটনায় জাহাঙ্গীর চেয়ারম্যান বাদী হয়ে ফারুক আহমেদসহ ২৭ জনের নাম উল্লেখ করে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতে ফারুক আহমেদসহ ২১ জন হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত ফারুক আহমেদসহ চারজনকে গ্রেফতারের আদেশ দেয়।

বৃহস্পতিবার ফারুক আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। পুলিশ ধারণা করছে, ফারুক আহমেদ ওই ফরহাদ আলীর হত্যার সঙ্গে জড়িত।

উল্লেখ্য, ফারুক আহমেদ স্থানীয় সংসদ সদস্য রহমত উল্লার ভাগ্নে। তিনি ওই এলাকায় ভাগ্নে ফারুক নামে পরিচিত।

হামলার শিকার এরদোগানের একে পার্টি: নিহত ৪ আহত ৮

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ