শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

টর্নেডোর আঘাতে রাঙ্গাবালীর ৩ গ্রাম লণ্ডভণ্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টর্নেডোর আঘাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিনটি গ্রামে ২৫টি ঘরবাড়ির ব্যাপক কষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতের ওই ঘড়ে বাড়িঘরের সঙ্গে শতাধিক গাছপালার ভেঙ্গে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, তিল্লা ও নয়াভাংগুনি গ্রামে প্রবল বেগে টর্নেডোর আঘাত হানে।

মাত্র ৪ মিনিটের ওই ঝড়ের আঘাতে বেশ কয়েকটি বসতঘর বিধ্বস্ত এবং বহু বাড়িঘরে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় প্রায় শতাধিক গাছপালা উপড়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত ওই ইউনিয়নের চতলাখালী গ্রামের কাওসার মিয়া বলেন, হঠাৎ ঝড় এসে ঘরবাড়ি তছনছ করে দিয়েছে। এখন অনেক পরিবারের মাথা গোঁজার ঠাই নেই। খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান বলেন, এ ইউনিয়নের তিন গ্রামে বেশকিছু বসতঘর এবং গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেয়া প্রয়োজন।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ