শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বেসরকারি শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:   ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিও প্রস্তাবনা না থাকায় পুনরায় আন্দোলনের ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

কর্মসূচি অনুযায়ী আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনে তারা সমবেত হয়েছেন। তবে পুলিশি বাধায় তারা কর্মসূচি শুরু করতে পারেননি।

‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’-এর সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেও বাস্তবে তা প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। অথচ প্রধানমন্ত্রীর আশ্বাসেই আমরা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরেছিলাম। এখন আমরা আবারও বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা ঘরে ফিরে যাব না। যেকোনো মূল্যে আমরা কর্মসূচি পালন করব। প্রেস ক্লাবের আশপাশে অবস্থান করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের হাজারও শিক্ষক-কর্মচারী।

কর্মসূচিতে বাধার বিষয়ে শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম জানান, ঈদের আগে কোনো গ্যাদারিং করতে দেয়া হচ্ছে না। তাছাড়া তাদের কোনো পূর্বানুমতিও নেই। যে কারণে তাদের বসতে দেয়া হচ্ছে না।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ