বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

প্রথম দিনেই ট্রেন যাত্রা ঘন্টাখানিক দেরিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সকাল থেকে শুরু হয়েছে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ির খোঁজে যাত্রা শুরু করা। চলছে সকল স্তরের পরিবহণ বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা।

ঈদ উপলক্ষে আজ রোববার সকাল থেকে ট্রেন যাত্রা শুরু করেছে ঘরমুখো মানুষগুলো। কিন্তু শুরুতে শিডিউল বিপর্যয়ের মুখে পড়তে হলো যাত্রীদের।

সকালে খুলনার উদ্দেশ্যে ৬টা ২০ মিনিটে সুন্দরবন ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়তে পারেনি ট্রেন কর্তৃপক্ষ। ছাড়তে হয়েছে প্রায় ঘন্টাখানিক দেরিতে।

যাত্রার প্রথম দিনে উপচেপড়া ভিড় আর শিডিউল বিপর্যয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। পাশাপাশি আগামী শিডিউলগুলো ঠিকমতো ছাড়া হবে কিনা এই নিয়ে চিন্তিত ঘরমুখো মানুষগুলো।

অনেকের মতে, প্রচণ্ড গরমে শিডিউল অনুযায়ী ট্রেন না ছাড়লে খুব কষ্টকর হয়ে যাবে কারণ এমনিতেই প্রচণ্ড ভিড় থাকে।

তাই কর্তৃপক্ষের কাছে তাদের অনুরোধ যেন যথাসময়ে ট্রেনগুলো কোনো সমস্য ছাড়াই ছাড়া হয়।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর আহ্বান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ