শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  একাদশ সংসদ নির্বাচনের আগে প্রভাবশালী দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে বিএনপি।

দলের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ভারত সফরে রয়েছেন। তারা সেখানে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীসহ বিজেপির
প্রভাবশালী নেতা এবং থিঙ্ক ট্যাংকদের সাথে একাধিক বৈঠক করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আগামীতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা আশা করছে।

ভারত ছাড়াও সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সাথেও নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছে বিএনপি। দলটির একটি প্রতিনিধিদল ইতোমধ্যে চীন সফর করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে রয়েছেন বলে কূটনৈতিক তৎপরতার সাথে যুক্ত দলটির একাধিক নেতা জানিয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল তিন দিনের ভারত সফরে রয়েছেন। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

জানা গেছে, ভারত সফরে বিএনপি নেতারা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) নেতাদের পাশাপাশি বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সাথে বৈঠক করেছেন।

এ ছাড়া ভারতের তিনটি থিঙ্ক ট্যাংক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং রাজীব গান্ধী ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে তারা বৈঠক করেছেন।

এসব বৈঠকে আলোচনার মূল প্রসঙ্গ ছিল বাংলাদেশের আগামী নির্বাচন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার রাজনীতির নানা দিক নিয়েও বৈঠকে আলোচনা হয়।

আরো পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ