শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

চাঁদা না দেয়ায় সেলুন মালিককে কুপিয় জখম ছাত্রলীগ নেতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে চাঁদার টাকা না দেয়ায় কবীর হোসেন (২৩) নামের এক সেলুন মালিককে কুপিয়েছেন স্থানীয় ৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন এবং তার সহযোগীরা।

জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, আল-আমিন তার সহযোগী দুই যুবককে পাঠান কবীরকে ডেকে আনতে। কবীর যেতে অস্বীকৃতি জানিয়ে বলেন যে, তার কাছে কোনও টাকা নেই। পরে আল-আমিন এবং তার সহযোগীরা এসে দাবিকৃত চাঁদার ৫০ হাজার টাকা দিতে বলেন। টাকা না দেয়ায় কবীরের ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন তারা। কবীরের চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান।

পরে স্থানীয় বারেক মাতব্বর, হাবিুবর রহমান এবং প্রত্যক্ষদর্শী নুরজ্জামান মিয়া গুরুতর আহত কবীরকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন এবং সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পাশের এলিট ক্লিনিকে ভর্তি করা হয়।

কবীরের চাচাতো ভাই বাচ্চু মিয়া জানান, কবীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ডান হাতের হাড় ও একাধিক রগ কেটে গেছে।

তার চাচা মোশারফ হোসেন জানান, কবীর একটু সুস্থ হলেই মামলা করা হবে। আল-আমিন এবং তার সহযোগীদের চাহিদা মতো টাকা না দেয়ায় এর আগেও তারা কবীরকে মারধর করে।

এইচজে

আরো পড়ুন রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা কালে গণধোলাই (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ