শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী আনিসুল হক রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হচ্ছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে রোববারই কারাগার থেকে হাসপাতালে নেয়া হচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা ‘মাইল্ড স্ট্রোক’ বলে সন্দেহ প্রকাশ করার পর দিনই তাকে হাসপাতালে নেয়া হচ্ছে।

এর আগে গতকাল শনিবার খালেদার ব্যক্তিগত চিকিৎসকরা দেখে এসে বলেছিলেন- গত ৫ জুন বিএনপি চেয়ারপারসনের ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল বলে তারা ধারণা করছেন। সে কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

৭৩ বছর বয়সী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সরকার ‘কনসার্ন’ জানিয়ে আইনমন্ত্রী বলেন, যেসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয় যে মাইল্ড স্টোক হয়েছে কিনা, সে ব্যাপারে আজ তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে বলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

তবে রোববার কখন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি আইনমন্ত্রী।

গত এপ্রিলের শুরুতে এক্স করাতে বিএসএমএমইউতে নেয়া হয়েছিল খালেদা জিয়াকে। ওই দিনই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফেরত নেয়া হয়, যেখানে একমাত্র বন্দি হিসেবে রয়েছেন তিনি।

এইচজে

পিয়ারের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, শিগগির চার্জশিট

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ