শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

বরিশালে সিইসি, জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে।

তবে ৩০ জুলাইয়ের তিন সিটি করপরোশেন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নেই।

তবে পরিস্থিতি তৈরি হলে তখন দেখা যাবে। বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গতকাল বুধবার বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খুলনা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া আরো কয়েকটি কেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগ আমরা তদন্তে পেয়েছি। তা থেকে আমরা শিক্ষা নিয়েছি।

আগামী নির্বাচনগুলোতে এ বিষয়গুলো গুরুত্বসহ দেখা হবে। তিনি বলেন, ইতিধ্যেই ১০০ কর্মকর্তাকে ইভিএমের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইভিএম ব্যাপকভাবে চালু করতে পারলে ভোটে আর অনিয়ম থাকবে না।

বিএনপিকে নির্বাচনমুখী করতে নির্বাচন কমিশনের কোনো পরিকল্পনা আছে কি না তা জানতে চাইলে কে এম নুরুল হুদা বলেন, এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সুযোগ নেই আমাদের।

আরো পড়ুন- ‘রোজার মাসে বলছি, জড়িতদের কাউকে ছাড়ব না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ