বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

জিজ্ঞাসাবাদ শেষে ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারকে তুলে নেয়ার কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র‍্যাব।’

এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শাহবাগে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’ মানববন্ধন করার সময় ইমরান এইচ সরকারকে আটক করা হয়।

লে. কর্নেল এমরানুল হাসান বলেন, ‘শাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

বুধবার বিকেলে শাহবাগে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’ মানববন্ধন করার সময় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ ও র‌্যাব-৩। এরপর পুলিশ ও র‌্যাব সদস্যরা একসঙ্গে তাদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে র‌্যাব-৩ সদস্যরা ইমরান এইচ সরকারকে আটক করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। মাইক্রোবাসের সামনে পেছনে র‌্যাবের দু’টি পিকআপ ছিল।

আরও পড়ুন : র‌্যাবের হাতে আটক ইমরান এইচ সরকার!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ