বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

নাগরিকদের ওমরা পালনে বাধা দিচ্ছে কাতার: সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব্বুল্লাহ মামুন: কাতার সরকার সে দেশের নাগরিকদের ওমরা পালন করতে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। খবর আল আরাবিয়া’র।

সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল অারাবিয়া জানায়,  বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ওমরা আদায়কারী প্রায় ৭০ লাখ মুসলমান ওমরার এ মৌসুমে পরিপূর্ণ সন্তুষ্টি ও নিরাপত্তার সাথে ওমরা আদায় করছেন। ওমরা আদায়কারী ব্যক্তিদের খেদমত এবং নিরাপত্তার জন্য সৌদি সরকার যথেষ্ট তৎপর রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয় , কাতার সরকারের নেতিবাচক অবস্থান অনুযায়ী কাতারের দোহাবাসী এবং সেখানকার নাগরীকদের হজ ও ওমরা আদায় করতে বাধা সৃষ্টি করছে। অথচ, সৌদ মন্ত্রণালয় কাতারের মুসলমান নাগরিকদের ওমরা আদায় করার জন্য স্বাগত জানাচ্ছে।

আবেদনকারী ভিসার জন্য অবশ্যই অনলাইনে দোহার সৌদি অ্যাম্বাসিতে আবেদন করতে হবে। কাতারের নাগরিকরা যে কোন হজ প্যাকেজ নিয়ে সৌদি যেতে পারবেন।

প্রসঙ্গত, কাতারের উপর সৌদির অবরোধের পর দুই দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে উমরাকারীদের বহনকারী কাতার এয়ারলাইন্স এ বছর সরাসরি সৌদি যাওয়া অনুমতি পেয়েছে।

আনাদলু এজেন্সি জানিয়েছে, রোজার শেষ ১০ দিন কাতারের অধিবাসীদের জন্য সৌদিতে ওমরাহ করার অনুমতি দেয়া হয়েছে। এ সময় অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে কাতার এয়ারলাইন্স আসতে পারবে। মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ-সংক্রান্ত মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব জানায়।

উল্লেখ্য, গত বছরের জুন থেকে কাতারের ওপর সব ধরনের অবরোধের পর সেখানে সরাসরি বিমান চলাচলও বন্ধ রয়েছে। হজযাত্রীরা সরাসরি বিমানে করে হজ করতে আসতে পারত না। এটাই প্রথম ঘটনা এক বছরের মধ্যে দুদেশের সম্পর্ক অবনতির পর কাতারের ওমরাহ পালনকারীদের জন্য সৌদিতে আসার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন : ওমরাহ পালনকারীদের জন্য সৌদি যেতে পারবে কাতার এয়ারলাইন্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ