শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বিমান বাহিনীর প্রধান হলেন মাসিহুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমান বাহিনী প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

মাসিহুজ্জামানকে আগামী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেয়া হয়েছে, যা ১২ জুন থেকে কার্যকর হবে।

গতকাল সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ শাম্মীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি (বিডি/৭৩১৪), জিডি (পি)-কে ১২ জুন ২০১৮ তারিখ অপরাহ্ণ থেকে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ণ হতে ৩ (তিন) বছরের জুন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

বিমান বাহিনীর প্রধান পদে তিনি এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে তাকে অবসর দিয়ে সোমবার আলাদা আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন- রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ