শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

'জামায়াত ইসলাম-এর বই পড়ে যুবসমাজ বিভ্রান্ত হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামীর বইয়ে কুরআন-হাদিসের অপব্যাখ্যা রয়েছে যা পড়ে যুবসমাজ বিভ্রান্ত হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ সভাকক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা/ব্যক্তি কর্তৃক মুদ্রিত ও অনূদিত আল কুরআনুল করীমের অনুবাদে ভুল-ত্রুটি যাচাই-বাছাইয়ের তৃতীয় অগ্রগতি’ সভায় মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

আবদুল্লাহ বলেন, জামায়াতের বইয়ে কুরআন-হাদিসের অপব্যাখ্যা রয়েছে যা পড়ে যুবসমাজ বিভ্রান্ত হচ্ছে। কুরআনের অনুবাদ করতে গিয়ে যদি ইচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে না।

তিনি আরো বলেন, পবিত্র কুরআনের উচ্চারণের তারতম্যের কারণে অর্থের হেরফের হয়ে যায়। তাই উচ্চ শিক্ষিত হাক্কানী আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে কুরআনের অনুবাদে ভুল-ত্রুটি পরিমার্জনের উদ্যোগ গ্রহণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী, সচিব কাজী নুরুল ইসলাম, পরিচালক মো. আবদুল হাই ভূঁইয়া, ড. মুহাম্মদ আবদুস সালাম, এ কে এম ফজলুর রহমান, ড. সৈয়দ শাহ এমরান, বোরহান উদ্দীন মো. আবু আহসান প্রমুখ।

আরও পড়ুন : বেফাকের ফল প্রকাশ কাল : অপেক্ষায় ১ লক্ষ ২০ হাজার শিক্ষার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ