শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

ঈদে যাত্রীদের ভিড় সামলাতে বিআইডব্লিউটিসির ৬ জাহাজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানিয়েছেন, ১৩ জুন থেকে ঈদুল ফিতরের স্পেসাল সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

রাষ্ট্রীয় এ সংস্থার ৪টি নিয়মিত জাহাজ’র সাথে আরও ২টি যুক্ত হয়ে মোট ৬টি জাহাজ নিয়ে এবারের ঈদে ঘরে ফেরা মানুষদের পৌঁছে দিবে।বিশেষ এ নৌ-সার্ভিস চলবে ২৪ জুন পর্যন্ত। তবে যাত্রী চাপ বেশি থাকলে সময় আরও বাড়ানো হবে। জানালেন

তিনি বলেন, আগামী ১৩ জুন বুধবার ঢাকা থেকে বিআইডব্লিউটিসি’র পিএস মাহসুদ ও লেপচা জাহাজ ছাড়ার মাধ্যমে ঈদের বিশেষ যাত্রা শুরু হবে। এছাড়া জাহাজ টার্ন, মধুমতী, এমভি বাঙালি ও অষ্ট্রিচ ঈদে যাত্রী পরিবহন করবে। ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রী সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

আবুল কালাম আরও বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকেট’র আবেদন ১৫ রমজান থেকে অনলাইনে দেয়া হয়েছে। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বরিশাল অঞ্চলের আভ্যন্তরীন নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র ৫টি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো- বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির-৮। ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির-৫ চলাচল করবে। খিজির-৭ এর সংস্কার কাজ চলছে।

এইচজে

অারো পড়ুন মসজিদে কেউ এতেকাফ না করলে এলাকার সবার গুনাহ হয়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ