শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

‘একরামের ঘটনা তদন্ত হচ্ছে অভিযুক্তদের ছাড় দেওয়া হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেকনাফে কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এখানে যদি কেউ জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জে র‌্যাব সদস্যদের ফাঁসির অর্ডার পর্যন্ত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের বড় অফিসারও কী বাদ গেছে? টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক গুলিতে নিহত হওয়ার ঘটনায় জরিতরাও শাস্তি পাবে।

রোববার (০৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ-৭ এর এ চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান ওবায়দুল কাদের।

সম্প্রতি দেশজুড়ে শুরু হওয়া মাদকবিরোধী অভিযান চলাকালে টেকনাফে র‌্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন। পরদিন এক সংবাদ সম্মেলনে  স্ত্রী ও মেয়ের সঙ্গে কাউন্সিলর একরামুলের কথোপকথনের অডিও প্রকাশ করলে এ নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও বলেছেন, কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনার অডিও রেকর্ড সরকারের হাতে এসেছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করা হবে।

একরাম হত্যার অডিও প্রকাশে প্রমাণ হয়েছে মাদক অভিযানের উদ্দেশ্য ভিন্ন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ