শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির এই মুখপাত্র বলেন, ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে দেশের সবকিছুতে অচলাবস্থা। সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সুশাসন বলতে কিছু নেই। যেকারণে জনজীবন অতিষ্ট আজ। কেউ কোথাও বিচার পায় না। না আদালতে, না অন্য কোথাও।

রোববার ধানমন্ডির ফখরুদ্দিন কনভেশন সেন্টারে ‘জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ, রংপুর মেডিকেল কলেজ’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এভাবে চলতে পারে না। এই অভিযানকে আমরা শুরু থেকে প্রশ্নবিদ্ধ করেছি।

তিনি বলেন, এর পেছনে ভিন্ন কারণ আছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের টার্গেট, সে উদ্দেশ্যে কক্সবাজারে কমিশনারকে হত্যা করা হলো। এলাকার সবাই বলছেন তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। প্রকাশিত অডিও প্রমাণ করে- অভিযান সরকার ভিন্নদিকে প্রবাহিত করছে। এভাবে বিচারবর্হিভূত হত্যা চলতে পারে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, এই অবস্থা চলতে দেয়া যায় না। সমগ্র জাতিকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তার জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সকল স্তরের জনগণ নিয়ে গণআন্দোলনের মাধ্যমে এ দানবীয় সরকারকে সরাতে হবে।

আরও পড়ুন : ‘একরাম নিহতে তদন্ত হবে, প্রমাণ মিললে ব্যবস্থা’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ