শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

টিকিটের জন্য কমলাপুর, বক্সে খাবার এনে সারিতে বসেই সেহরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নাড়ির টানে পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটবে ঈদ উদযাপনে। এটাই যেন এক রীতি। তাই আগাম টিকিটের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভীড় জমিয়েছেন হাজার হাজার মানুষ।

আজ দেওয়া হচ্ছে ১১ জুনের টিকিট। ২৬টি কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি আরো দূর পর্যন্ত চলে গেছে। ১১ জুনের টিকিট পেতে মধ্যরাত থেকে কাউন্টারগুলোতে জড়ো হয়েছে মানুষ। ভীড় এতটাই বেশি যে, অনেকটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

টিকেটের সারিতে যোগ দিতে অনেকেই এসেছেন মধ্যে রাতে, আবার অনেকে সেহরির পরে এসে নিজেকে যুক্ত করেছেন এই সারিতে। অনেকে বক্সে খাবার এনে এখানেই সেরে নিয়েছেন সেহরি।

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। কাল রবিবার ৩ জুন ১২ জুনের টিকিটের জন্য ভীড় আরো বেশি হবে বলে ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের।

এ ছাড়া ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের ও ৬ জুন ১৫ জুনের টিকিট দেয়া হবে। ফিরতি টিকিট ১০ জুন থেকে ছাড়া হবে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য শহীদ আক্তার জানান, শুক্রবারের তুলনায় আজ শনিবার টিকিট প্রত্যাশীদের সংখ্যা অনেক বেশি। যত মানুষ আছে অতো টিকিট নেই, আজ হয়তো বা অনেকেই টিকিট না পেয়ে ফিরে যেতে হবে।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, সকাল ৮ টাকা থেকে বিরতিহীনভাবে টিকিট বিক্রি শুরু হয়েছে। সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন, বরাদ্দকৃত টিকিট শেষ না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে টিকিট বিক্রি চলবে।

এদিকে, যাত্রীদের টিকিট পেতে যাতে কোনো সমস্যা না হয় সেইজন্য রেলওয়ে নিরাপত্তাকর্মী ছাড়াও পুলিশ ও র‍্যাব কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ