শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

বাংলার লিচু নিতে চায় থাইল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম:  চার দিনের সফর শেষে থাইল্যান্ডের উদ্দেশ্যে গতকাল ঢাকা ত্যাগ করেছেন রাজকুমারী মহা চক্রী সিরিনধরন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন রাজকুমারী। আলোচনায় কৃষিক্ষেত্রে দুদেশের সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে রাজকুমারী বাংলাদেশ থেকে থাইল্যান্ডে লিচু আমদানি করার বিষয়ে বিশেষ আগ্রহ দেখান।

সোমবার বাংলাদেশে এসে থাইল্যান্ডের রাজকুমারী প্রয়াত রাজা ভূমিবলের গড়া রয়্যাল চাইপাত্তানা ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান মহা চক্রী সিরিনধরনে।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে কৃষিক্ষেত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ ছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

রয়্যাল চাই পাত্তানা ফাউন্ডেশনের অর্থায়নে স্কুলশিশুদের জন্য স্যানিটেশন প্রকল্প, কৃষকদের জন্য টেকসই কৃষি প্রকল্প এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার সাফিশিয়েন্সি ইকোনমি লার্নিং সেন্টার পরিদর্শন করা রাজকুমারী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিদায় জানান তাকে বিমানবন্দর খেকে।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ