শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাদরাসা কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব; আ.লীগ নেতা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামে মাদরাসা কমিটি সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল আওয়াল (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে পুলিশ।

জানা গেছে, নিহত আব্দুল আওয়াল ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। তিনি ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের নয়াপাড়া এবতেদায়ি মাদরাসার সভাপতি ছিলেন স্থানীয় মোজাফ্ফর আলী। আব্দুল আওয়াল নানা কারসাজির মাধ্যমে মোজাফ্ফর আলীকে কমিটি থেকে বাদ দিয়ে নিজে সভাপতি হন।

এ নিয়ে ২৯ মে মঙ্গলবার মোজাফ্ফর আলীর ছেলে ইউপি সদস্য বিল্লাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় বিল্লাল হোসেন দলবল নিয়ে আওয়ালকে ব্যাপক মারপিট করে। মারপিটে অজ্ঞান অবস্থায় আওয়ালকে প্রথমে শেরপুর জেলা হাসপাতাল ও অবস্থার অবনতি হলে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল আওয়াল মারা যান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন : আওয়ার ইসলামকে দারুল উলুম দেওবন্দের চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ