শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সিরিয়া ইস্যুতে এরদোগান-পুতিন ফোনালাপ : চলতি মাসে শান্তি আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

সেইসঙ্গে তারা রাজনৈতিক উপায়ে সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে আস্তানা শান্তি আলোচনাকে এগিয়ে নেয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন।চলতি মাসে আস্তানায় সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তারা। খবর পার্সটুডে-এর।

দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক টেলিফোনালাপে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে এ আহ্বান জানান।

ইরান, রাশিয়া ও তুরস্কের উদ্যোগে গত প্রায় দেড় বছরে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়ার সরকার ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মধ্যে নয় দফা বৈঠক হয়েছে। ওই তিন দেশের প্রচেষ্টায় সিরিয়াব্যাপী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার একমাস পর ২০১৭ সালের জানুয়ারিতে আস্তানা শান্তি প্রক্রিয়া শুরু হয়।

টেলিফোনালাপে পুতিন ও এরদোগান বলেন, সিরিয়ার সরকার ও কথিত বিরোধী গোষ্ঠীগুলোকে জাতিসংঘের কাঠামোর আওতায় গঠনমুলকভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আস্তানা বৈঠকের জের ধরে সিরিয়ায় চারটি যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠা করার পর দেশটির সংঘর্ষ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসে। এর ফলে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের সুযোগ সৃষ্টি হয়।

আস্তানার পাশাপাশি জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া বিষয়ক আরেকটি ধারাবাহিক আলোচনা চলছে। তবে গত পাঁচ বছর ধরে ওই আলোচনা চলে আসলেও সিরিয়ার সংঘর্ষ বন্ধে তা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। পার্সটুডে।

আরও পড়ুন : ডলার ও ইওরো- লিরায় পরিবর্তন করুন: তুর্কিদের প্রতি এরদোগান