আওয়ার ইসলাম: রাজধানীসহ সারা দেশে মাদকবিরোধী অভিযানকালে র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীতে তিনজন, মাগুরায় তিন, কুমিল্লায় এক, যশোরে দুই, নড়াইলে এক, আশুলিয়ায় এক, কক্সবাজারে এক, চট্টগ্রামে এক এবং চুয়াডাঙ্গায় একজন নিহত হয়েছেন।
র্যাব ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রাজধানী: ভাসানটেক দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা ছিলেন।
মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাউর রহমান আতা (৪৬), বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০)।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা করেছে র্যাব।
র্যাব ৪-এর অধিনায়ক চৌধুরী মঞ্জুর কবির জানান, গোপন খবর পেয়ে রাতে লোহার ব্রিজ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তিন মাদক বিক্রেতা নিহত হন।
মাগুরা : জেলার শহরতলির বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকা থেকে আজ বুধবার রাত ২টার দিকে তিন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- শহরের ভায়না চোপদারপাড়া এলাকার মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৫৫), ইসলামপুর এলাকার আবদুর রাজ্জাক ঢালির ছেলে রায়হান ঢালি ব্রিটিশ (২০) এবং নতুনবাজার বৈরাগিপাড়ার খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী কালা (৪২)।
সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রাত ১টার দিকে টহল পুলিশ গোলাগুলির সংবাদ পেয়ে বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকায় গিয়ে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখে। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে ৩২০ গ্রাম হেরোইন, এক কেজি গাঁজা, ছয় বোতল ফেনসিডিল, ছয়টি রাইফেলের গুলি ও আটটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিহত রায়হান ঢালি ব্রিটিশ ও কিশোর অধিকারী কালার নামে সদর থানায় ১০টি ও বাচ্চু চোপদারের নামে ৭টি মাদকের মামলা রয়েছে বলে জানান ওসি।
কুমিল্লা: জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোছমত আলী (৪০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত রোছমত আলী একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় ৭টি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে