বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

জর্দানে সরকার পতনের দাবিতে বিশাল বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জর্দানে আয়কর বেড়ে যাওয়ার পর হানি মুলকির নেতৃত্বাধীন সরকারের পতনের দাবিতে রাজধানী আম্মানে হাজার হাজার মানুষ বিক্ষাভ ও ধর্মঘট করেছেন। তারা বলেছেন, আয়কর বেড়ে গেলে তাদের জীবনমানে ব্যাপক পরিবর্তন আসবে এবং জীনযাত্রার মান কমে যাবে।

বেসরকারি খাতের কর্মচারিরা আজ (বুধবার) ধর্মঘটে যোগ দেয়। গত সপ্তাহে এ বিক্ষোভ ও ধর্মঘটের ডাক দেয়া হয়। জর্দান সরকার চলতি মাসে আয়কর বাড়ানোর বিষয়ে আইন সংশোধন করেছে এবং তা সংসদে পাঠিয়েছে।

শ্রমিক সংগঠনগুলো আয়কর বাড়ানোর বিষয়ে সরকারকে সতর্ক করে বলেছে, চলতি বছরের প্রথম দিকে নজিরবিহীনভাবে আয়কর বাড়ানোর পর বেসরকারি খাতের লোকজন মারাত্মক হিমশিম খাচ্ছে। এরপর নতুন করে আয়কর বাড়ানো চরম অযৌক্তিক।

পেশাদার সংগঠনগুলোর নেতা-কর্মীরা আজ আম্মান শহরে তাদের সদরদপ্তরে জড়ো হন। সেসময় তাদের হাতে ছিল প্ল্যাকার্ড যাতে সরকারের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে নানা স্লোগান লেখা ছিল। সূত্র : পার্সটুডে।

আরও পড়ুন : ইসরাইলের বর্বর হামলার নিন্দায় মিশর ও জর্দান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ