মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা : হাটহাজারী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাটহাজারি বাজারসহ চট্টগ্রামের বিভিন্ন বাজারের দর সামনে রেখে জামিয়া দারুল উলুম হাটহাজারি মাদরাসা জনপ্রতি সর্বনিম্ন- ৬০/= টাকা এবং সর্বোচ্চ ১১৪৫/= ফিতরার মূল্য নির্ধারণ করেছেন।

মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে এক প্রকাশিত ফতোয়ায় ফিতরার এ বছরের মূল্য বিবৃত হয়েছে।

তবে ফতোয়ায় বলা হয়েছে, উপরোক্ত বাজার দর চট্টগ্রাম শহরের বাজার দর যাচাই ও পর্যালোচনা করে নির্ধারণ করা হয়েছে। কোন এলাকায় উল্লিখিত বাজার দরে তারতম্য দেখা দিলে উপরের পরিমাণ অনুযায়ী বাজার দর সমন্বয় করে ফিতরার টাকা নির্ধারণ করতে হবে।

স্থানীয় বাজার দর অনুযায়ী নিয়ম হলো,

আটা হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ১ কেজি ৬৩৬ গ্রাম । প্রতি কেজি আটার (ময়দা) বাজার মূল্য ৩৫ টাকা। সুতরাং ছদকায়ে ফিতর আদায় করতে হবে ১.৬৩৬৩৫ = ৫৭.২৬ টাকা। আদায়ের সুবিধার্থে ৬০/- টাকা নির্ধারণ করা হয়েছে।

খেজুর হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭২ গ্রাম। প্রতি কেজি খেজুরের বাজার মূল্য ২৫০/- টাকা। সুতরাং ছদকায়ে ফিতর আদায় করতে হবে ৩.২৭২*২৫০ = ৮১৮ টাকা। আদায়ের সুবিধার্থে ৮২০/- টাকা নির্ধারণ করা হয়েছে।

কিসমিস হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭২ গ্রাম। প্রতি কেজি কিসমিসের বাজার মূল্য ৩৫০/- টাকা। সুতরাং ছদকায়ে ফিতর আদায় করতে হবে ৩.২৭২ * ৩৫০ = ১১৪৫.২০ টাকা। আদায়ের সুবিধার্থে ১১৪৫/- টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত ফতোয়ায় সংক্ষেপে সদকাতুল ফিতরের বিধানও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন : যাকাতের গুরুত্ব ও তাৎপর্য, বর্তমানে যাকাত ফিতরার পরিমাণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ