বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সিরিয়ার পূর্বাঞ্চলে চার রাশিয়ান সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: চার রাশিয়ান সেনাসদস্য সিরিয়ার পূর্বাঞ্চলে দিয়ার আয-যোর এলকায় এক সংঘর্ষে নিহত হয়েছে। রাশিয়ার কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো বলছে, সিরিয়ার সরকার বিরোধী কয়েকটি সশস্ত্র দল সিরিয়ার সরকারি বাহিনীর একটি আর্টিলারি ব্যাটারির ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

দুইজন রাশিয়ান সামরিক উপদেষ্টা ঘটনাস্থলেই নিহত হয়। তারা সিরিয়ান ব্যটারিটির গুলি পরিচালনা করছিলো। অপর পাঁচ রাশিয়ান আহত হয় এবং তাদেরকে রাশিয়ার পরিচালিত সামরিক হাসপাতালে নেয়া হয়। আহতদের দু’জন পরে হাসপাতালে মারা যায়।

এএফপি নিউজ এজেন্সি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাতে জানিয়েছে, ২০১৫ সনের সেপ্টেম্বরে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ৯২ জন রাশিয়ান সৈন্য নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ