শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

সাজেকে ইউপিডিএফের দুইপক্ষের গোলাগুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকের করল্যাছড়ি এলাকায় ইউপিডিএফ দুইপক্ষের গোলাগুলিতে মূল ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়েছেন।

সোমবার ভোর চারটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন— সুশীল চাকমা, স্মৃতি চাকমা ও অটল চাকমা। এ ঘটনায় আহত কানন চাকমাকে চিকিত্সা দেয়া হচ্ছে।

সাজেক থানার ওসি নুরুল আনোয়ার জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূল ইউপিডিএফ এবং গণতান্ত্রিক ইউপিডিএফের কর্মীরা দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করছিলো।

আজ ভোররাত চারটার দিকে উভয় পক্ষের মাঝে গোলাগুলি শুরু হয়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে তিনি জানান।