শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

ইফতারিতে চেতনা নাশক মিশিয়ে ছিনতাই, আটক ৬১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : রাজধানীতে বিশেষ অভিযানে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৬১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঈদ সামনে রেখে এই চক্রের তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু চেতনা নাশক ওষুধ ও মলম উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন, জুরাইন, শ্যামলী ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩২ জন অজ্ঞানপার্টির সদস্যকে আটক করা হয়।

অজ্ঞান পার্টির সদস্যরা ইফতার সামগ্রীর সঙ্গে ট্যাবলেট বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে যাত্রীদের কাছে থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, ‘বিভিন্ন বাস টার্মিনাল, গুলিস্তান এলাকা, কমলাপুর- এই সমস্ত এলাকায় তারা এই কাজগুলো করে থাকে। ইফতার অফার করে, তারাও সাদরে গ্রহণ করে। সেটি গ্রহণ করে যখন সে একেবারেই নেশাসক্ত হয়ে যায়, অর্থাৎ ঘুমিয়ে পড়ে, তখন তার টাকা পয়সা নিয়ে চলে যায়।’

ঈদকে সামনে রেখে রমজান মাস জুড়েই এ অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।

তিনি বলেন, ‘ভবিষ্যতেও আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে করে পবিত্র রমজান মাসে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।’

রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

আরও পড়ুন : সম্প্রীতির ইফতার মাহফিল অায়োজন করে মিসরের বিশ্বরেকর্ড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ