শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

ভারতে হিন্দু পণ্ডিতের মুখে মহানবির প্রশংসায় কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গরু জবাই থেকে শুরু করে বিভিন্ন আচার নিয়ে যখন ধর্মীয় অসহিষ্ণুতা চলছে ভারতে, তখন মহানবি হজরত মুহম্মদ সা.-এর প্রশস্তি গেয়ে চলেছেন এক হিন্দু পণ্ডিত।

যার কবিতায় উঠে এসেছে মহানবির প্রশস্তি, মুম্বাইয়ের সেই পণ্ডিত রাম সাগর পৃথ্বিপাল ত্রিপাঠীর পরিবার আবার রাম লীলা বিন্যাসের পৃষ্ঠপোষক, যারা অযোধ্যার রাম মন্দিরের ট্রাস্টি।

কিন্তু ৬৮ বছর বয়সী সাগর ত্রিপাঠী নিজেকে পরিচিত করেছেন ভিন্নভাবে, শায়রি বা কবিতার মাধ্যমে। তার কবিতায় আসছে স্রষ্টার প্রশস্তির সঙ্গে মুহম্মদ সা.-এর প্রশংসা।

কেন- উত্তরে সাগর ত্রিপাঠী টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘নবি মুহাম্মদ শুধু মুসলিমদের নন, তিনি বিশ্ব মানবতার। তাই তার কাছে করুণা চাওয়ায় কোনো ভুল নেই।’

ইসলামের প্রবর্তক হিসেবে নয়, মুহম্মদকে সা. সাগর ত্রিপাঠী দেখেন মানবতার প্রতীক হিসেবে, সাম্প্রদায়িকতার সম্প্রীতির প্রচারক হিসেবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ে যে ফ্ল্যাটে সাগর ত্রিপাঠী থাকেন, সেখানে তার অর্জিত বিভিন্ন পুরস্কারের সঙ্গে রয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, মুহম্মদ সা.-এর জীবনী।

সেই সঙ্গে আছে হিন্দুদের পবিত্র গ্রন্থ গীতা ও রামায়ণ। তার বসার ঘরে বিশাল সোফার পেছনে রয়েছে কিছু জায়নামাজ, যাতে তার মুসলিম ভক্তরা এলে নামাজ পড়তে পারেন।

অযোধ্যার পণ্ডিত পরিবারের একজন হয়ে বাবরী মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের বিষয়টিকে কীভাবে দেখেন- এই প্রশ্নে তিনি বলেন, ‘এটি এখন আদালতে বিচারাধীন বিষয়, আমি বেশি কিছু বলতে চাই না।’

তিনি বলেন, ‘তবে এটুকু বলতে পারি- যদি মানুষ তাদের অহমবোধ ছাড়ে আর রাজনীতিকরা দূরে থাকে, তবে এ সমস্যার সমাধান সহজেই সম্ভব।’

উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় জন্ম নেওয়া সাগর ত্রিপাঠীর কবি হয়ে ওঠা সহজ ছিল না। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর পরিবার চাইছিল, তাদের ছেলে হবে সরকারি কর্মকর্তা।

কিন্তু উর্দু কবি রঘুপতি সাহাই ফিরাকের প্রভাবে কবিজীবনই বেছে নেন সাগর ত্রিপাঠী।

হাসতে হাসতে সাগর ত্রিপাঠী বলেন, ‘আমার মনে হয়েছিল, আমি বরং তার জন্য চা-পানি আনা-নেওয়া করব, আর তার কবিতা শুনব’।

তরুণ বয়সে মুম্বাইয়ে পাড়ি জমানোর পর অর্থ রোজগার ভালোই করেছিলেন সাগর। তিনি বলেন, ‘কিন্তু তার মধ্যেও আমি মনের মাঝে এক ধরনের শূন্যতা অনুভব করতাম, মনে হতো কী যেন নেই, আমার সেই শূন্যতা ভরিয়ে দিয়েছে কবিতা।’

সাগর ত্রিপাঠীর প্রশংসা করে খ্যাতিমান উর্দু কবি আবদুল আহাদ সা‘জ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সমকাà¦