শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

দাওরায়ে হাদিস সমাপ্তকারী শিক্ষার্থীদের জীবনে নতুন দিগন্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দাওরায়ে হাদিস বা মাস্টার্স সম্পন্ন করা কওমি মাদরাসা শিক্ষার্থীদের জন্য বছরমেয়াদী লেখালেখি ও সাংবাদিকতা কোর্সের উদ্যোগ নিয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। আবাসিক ব্যবস্থাপনায় ঢাকার মুগদায় অবস্থিত জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদ্রাসায় কোর্সটি অনুষ্ঠিত হবে।

সীমিত আসনে আগ্রহীদের ভর্তি নেয়া হচ্ছে। তিনটি সেমিস্টারে কোর্সটি সম্পন্ন হবে।

কোর্স প্রধান পরিচালক বিশিষ্ট লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন জানিয়েছেন, যেসব শিক্ষার্থী নিজেদের বিশুদ্ধভাষী হিসেবে গড়তে চায় তাদের জন্যই আমাদের এ আয়োজন। লেখালেখি ও অনুবাদ সাহিত্যে যাদের সামান্য আগ্রহ আছে আমরা তাদের পরিচর্যার মাধ্যমে উপযোগী করে তুলতে চাই।

কোর্সটির আবাসিক পরিচালক মাদরাসা দারুর রাশাদের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক ভাষাবিদ আইয়ুব বিন মঈন জানিয়েছেন, ‘আমাদের তরুণরা সামান্য পরিচর্যা পেলে নিজেদের নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

দারুর রাশাদের দীর্ঘ সময়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের এই কোর্স সম্পন্নকারী একজন ছাত্র কর্মময় জীবনে পেছনে ফিরে তাকাতে হবে না। সে মিম্বারে দাঁড়িয়ে ভালো বলবে, কলম হাতে ভালো লিখবে, জাতীয় গণমাধ্যমে সত্য ও সুন্দরে ইসলামের জয়গান গেয়ে যাবে।’

কোর্সটির ব্যবস্থাপপনা পরিচালক হুমায়ুন আইয়ুব জানিয়েছেন, ‘তরুণ আলেমদের দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। দক্ষ জনবলের অভাবে আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারছি না।

তাই দাওরায়ে হাদিস পাস করা একজন ছাত্র যেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন খতিব একজন ওয়ায়েজ একজন লেখক হিসেবে শক্তির সঙ্গে নিজেকে প্রমাণ করতে পারে তাদের জন্য আমাদের এ আয়োজন। দীর্ঘ ১২ বছরের মাদরাসা পড়াশোনার জীবনকে হিসাব মিলিয়ে দেয়ার জন্য আমাদের এই কোর্স।’

স্বল্প আসনে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রাথমিক যাচাই বাছাইয়ে উপস্থিত থাকবেন কোর্স পরিচালকরা। নির্ধারিত আসন পর্যন্তই ভর্তি নেয়া হবে।
যোগাযোগ: 01917 -009969

আরও পড়ুন : লেখালেখি ও বক্তৃতায় আগ্রহীদের জন্য কোর্সটি হবে চমৎকার: মুহাম্মদ যাইনুল আবিদীন