শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

একতরফা নির্বাচন করতে প্রধানমন্ত্রী ভারতের শরণাপন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অবৈধ ক্ষমতা ধরে রাখতে ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের শরণাপন্ন হয়েছেন বলে মন্তব্য করেছে সংবাদ সম্মেলনে বিএনপি।

দেশের স্বার্থে নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন বলেও মন্তব্য করেছে তারা।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা এখন ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। অবৈধ ক্ষমতা ধরে রাখতে ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা নির্বাচন নিশ্চিত করতে তিনি ভারতের শরণাপন্ন হয়েছেন।

রিজভী বলেন, সরকারি অর্থ ব্যয় করে ক্ষমতায় টিকে থাকতে ভারতের কাছে আকুতি জানাতে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরই দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

রিজভী বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে স্বার্বভৌমত্বকে দুর্বল করে ট্রানজিটসহ ভারতকে সব কিছু উজাড় করে দিয়েছেন শেখ হাসিনার সরকার।

কিন্তু বিনিময়ে কিছুই পায়নি বাংলাদেশ।ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে প্রতিদান হিসেবে ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন বলে খবর দিয়েছে।

আরো পড়ুন- দিনে ২২ ঘন্টা রোজা রাখছেন তারা (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ