শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

'ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্ট হয়েছে, সমস্যার কথা বলে আমি সম্পর্ক নষ্ট করতে চাই না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের দেশের সমস্যর কথা না বলে শুধুমাত্র সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করবেন, এটা তো দেশের জনগণ মেনে নিতে পারবে না

শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ আশা করে, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার কথা বলবেন। গত ১০ বছর ধরে শুনে আসছি- আওয়ামী লীগ ক্ষমতায়, তিস্তা চুক্তি হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত সেই চুক্তি হয়নি।

তিনি আরো বলেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সম্পর্ক হতে হবে সম্পূর্ণ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ পূরণ করা আমার কাজ নয়।

এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিয়া গোলাম পারোয়ার, কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, জাতীয় পার্টি (জাফর অংশ) মহাসচিব মোস্তফা জামাল হায়দার।

এছাড়া বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

আরও পড়ুন : তিস্তা চুক্তি নিয়ে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ