বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইয়েমেনে সাইক্লোনের হানা; নিখোঁজ ১৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সোকোট্রায় ট্রপিক্যাল সাইক্লোন মেকুনুর আঘাতের ১৭ জন নিখোঁজ হয়েছেন। খবর সিএনএনের।

ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসসহ সাইক্লোনটি একটি দ্বিতীয় ক্যাটাগরির হ্যারিকেন বলে জানাচ্ছে সিএনএনের আবহাওয়া পূর্বাভাসকারীরা। তারা বলছেন, উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আজই আরও পরে ইয়েমেন মূল ভূখণ্ডের সীমান্ত এবং ওমানে এটি আঘাত হানতে পারে।

ওমানে মার্কিন দূতাবাস ঝড় থেমে যাওয়ার আগ পর্যন্ত দুর্গত এলাকা এড়িয়ে চলতে মানুষকে পরামর্শ দিয়ে আবহাওয়া সতর্কতা জারি করেছে।

তারা জানাচ্ছে, উপকূলবর্তী এলাকা এবং সালালাহ’র আশপাশের মানুষজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভারি বৃষ্টিপাত, শক্তিশালী বাতাস, বন্যা, ভূমিধস, বিদ্যুৎ বিভ্রাটসহ দক্ষিণাঞ্চলীয় ওমানে যাতায়াত বাধাগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন : ওমানে শবে বরাত ও রমজানের তাৎপর্য শীর্ষক মাহফিল অনুষ্ঠিত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ