শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

নিহত আক্তার কামাল আমার বেয়াই নয়: এমপি বদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক বেসরকারি টিভির সাক্ষাৎকারে এমপি বদি বলেন, সকালে রামুতে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত আক্তার কামাল আমার বেয়াই নয়। তার সঙ্গে কোনোপ্রকার সম্পর্ক নেই।

শুক্রবার (২৫ মে) সকালে রামু উপজেলায় কক্সবাজার-টেকনাফে ৪১ বছর বয়সী আক্তার কামালের লাশ উদ্ধার করা হয়। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় আক্তার কামাল এমপি বদির বেয়াই। এ দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে এমপি বদি ওই টিভিকে সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, মিডিয়া না জেনেই প্রচার করছে। আমার বড় বোনের নাম শামসুন্নাহার। কিন্তু তার দেবরের নাম আক্তার কামাল নয়, নুরু।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকা উখিয়া ও টেকনাফে আমার নামে কারো কাছে কোনো অভিযোগ নেই। আমি সবসময়েই মাদকের বিরুদ্ধে আমার অবস্থান পরিস্কার করে বলেছি। এমনকি সংসদে দাঁড়িয়েও সে কথা বলেছি।

নিহত আক্তার কামাল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে দুটিতে মানব পাচার এবং তিনটিতে মাদক পাচারের অভিযোগ রয়েছে।

আজ শুক্রবার (২৫ মে) সকালে পুলিশ এক হাজার পিস ইয়াবা, ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি সহ আক্তার কামালের লাশ উদ্ধার করে। পরে স্থানীয়রা এসে লাশটি এমপি বদির বেয়াই আকতার কামালের বলে সনাক্ত করেন।

‘বন্দুকযুদ্ধে’ এমপি বদির বেয়াই নিহত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ