শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

নতুন প্রজন্মকে নজরুল চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন প্রজন্মকে নজরুল চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, কবি নজরুল সমাজে পরিবর্তনের যে অনির্বাণ শিখা জ্বালিয়েছে তার আলোকচ্ছটা আমাদের অনুপ্রাণিত করে।

শুক্রবার বিকেলে ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমী মঞ্চে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলা সাহিত্য-সংগীতের অন্যতম পথিকৃত যুগস্রষ্ঠা জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। তার কালজয়ী প্রতিভা ও জীবন দর্শন, মানবিক মূল্যবোধের স্ফূরণ, সমৃদ্ধশালী লেখনী বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।

নজরুল শুধু বাংলার জাতীয় কবিই নন, তিনি জাগরণের কবি, সাম্যের কবি। তিনি শোষণ, বঞ্চনা, অত্যাচার, কুসংস্কার ও পরাধীনতার বিরুদ্ধে তাঁর লেখনীতে তুলে ধরেছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি বেগম সিমিন হোসেন রিমির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমান, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মবার্ষিকীতে স্মারক বক্তব্য দেন বেগম আকতার কামাল।

কাজি নজরুল মানুষের কাছে প্রাণের উদ্দাম আবেগ ঢেলে ছিলো

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ